পাবনা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদীর একটি ধানকলে বৃহস্পতিবার বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে।
সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, সকালে উপজেলার জয়নগরের একটি ধানকলে বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক পিন্টু (২৫) মারা যায়।
এদিকে, সকালে একই উপজেলার পিয়ারপুর গ্রামের বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
দুটি ঘটনায় ঈশ্বরদী থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২৪৫ ঘ.
bdnews24