২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরে বিএনপির কর্মসূচি থাকলেও আ. লীগের নেই

বুধবার ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে পাল্টা-পাল্টি কয়েকটি বিদ্রোহ হয়। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বর সিপাহী-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে তখনকার মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে। রাজনৈতিক দলগুলো দিনটি ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস হিসেবে দিনটি পালন করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 07:15 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুধবার ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে পাল্টা-পাল্টি কয়েকটি বিদ্রোহ হয়। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বর সিপাহী-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে তখনকার মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে। রাজনৈতিক দলগুলো দিনটি ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস হিসেবে দিনটি পালন করে আসছে। বিএনপির দুই অংশই বুধবার সকালে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। সাইফুর রহমানের অংশ সকাল ১০টায় যাবে জিয়ার কবর প্রাঙ্গণে। অপর দিকে খোন্দকার দেলোয়ারের অংশ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবে দুপুর ১২টায়। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই। তবে জাসদ (ইনু) বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনা সভা করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) বিকেল সাড়ে ৩টায় মগবাজার কার্যালয়ে আলোচনা করবে। বিএনপির সাইফুর রহমান নেতৃত্বাধীন অংশের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তাদের এই কর্মসূচির কথা জানিয়ে বলেন, আলোচনা অনুষ্ঠান করার কর্মসূচিও তাদের ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তা বাতিল করতে হয়েছে। অন্যদিকে খোন্দকার দেলোয়ার অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ জানান, তারা আলোচনা অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি পাওয়ার চেষ্টা করছেন। ১৯৭৬ সাল থেকে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছিল। তবে '৯৬ সালে আওয়ামী লীগের ক্ষমতায় এসে ৭ নভেম্বরের ছুটি বাতিল করে দেয়। এরপর ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে দিনটিকে ছুটি ঘোষণা করে। ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার দায়িত্ব হস্তান্তরের পর রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার ৭ নভেম্বর সরকারি ছুটি বহাল রাখে। এবারও দিনটিতে সরকারি ছুটি থাকছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বলেন, চলতি বছরের ক্যালেন্ডার যেহেতু আগে থেকেই তৈরি ছিল তাই তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছে ছুটির তালিকা বদলানো হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এমএইচবি/০০৩১ ঘ.