চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়ি উপজেলায় স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নুর এ রায় দেন।
আসামিরা হলেন, আবুল বশর (৩৫) ও তার মা মরিয়ম বিবি (৫০)। তারা এখন কারাগারে আটক আছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভূইঁয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৯ সালে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ গজারিয়া ইউনিয়নের আবুল বশর ও তার মা মরিয়ম বিবি নিজ বাড়িতে নির্যাতনের পর হাসিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় হাসিনা আক্তারের বড় ভাই আবদুল হালিম ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসএনডি/২২৩২ ঘ.
bdnews24