২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্বাপরাধীদের বিচারের উদ্যোগ নিতে 'উত্তরাধিকার-৭১' এর আহ্বান

১৯৭১ এর যুদ্ধাপরাধী ও দালালদের বিচার এবং পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আবেদন জানিয়েছে উত্তরাধিকার-৭১ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৯৭১ এর যুদ্ধাপরাধী ও দালালদের বিচার এবং পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আবেদন জানিয়েছে উত্তরাধিকার-৭১ নামের একটি সংগঠন। সংগঠনটি তাদের দাবির প্রতি সমর্থন আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে স্বাক্ষর অভিযান কর্মসূচিও শুরু করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের জন্য প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের প্রতি আহ্বান জানানো হয়। উত্তরাধিকার-৭১ তাদের বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধাপরাধী ও দালালদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, শিক্ষাঙ্গনে জামাত-শিবিরের রাজনীতি বন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিটি থানা এবং জেলায় 'ধিক্কার ও ঘৃণা স্ত