২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই শিশুর মৃত্যু, রোগ নির্ণয়ে বিশেষজ্ঞ দল সিলেটে

গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামে ডায়রিয়া জাতীয় ভাইরাস রোগ নির্ণয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল গোয়াইনঘাট এসেছে। এদিকে রোগাক্রান্ত আরো দুই শিশু মঙ্গলবার মারা গেছে। স্থানীয় সাংবাদিক আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে রোগাক্রান্ত কবির আহমেদ (১০) ও আলতাফ মিয়া (৯) নামে আরো দুই শিশু মারা গেছে। এর মধ্যে কবিরের বাড়ি লাঠিগ্রামে এবং আলতাফের বাড়ি দেয়ার গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামে ডায়রিয়া জাতীয় ভাইরাস রোগ নির্ণয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল গোয়াইনঘাট এসেছে। এদিকে রোগাক্রান্ত আরো দুই শিশু মঙ্গলবার মারা গেছে। স্থানীয় সাংবাদিক আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে রোগাক্রান্ত কবির আহমেদ (১০) ও আলতাফ মিয়া (৯) নামে আরো দুই শিশু মারা গেছে। এর মধ্যে কবিরের বাড়ি লাঠিগ্রামে এবং আলতাফের বাড়ি দেয়ার গ্রামে। এ নিয়ে গত তিন দিনে জাফলং ইউনিয়নে নয় জনের মৃত্যু হলো। আব্দুল মালেক জানান, আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। লাঠি গ্রামের পাশাপাশি দেয়ার, দাড়িখেল গ্রামেও রোগটি ছড়িয়ে পড়েছে। নতুন করে আরো ছয় জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চার জন দাড়িখেল গ্রামের এবং দুজন দেয়ার গ্রামের। তিনি জানান, আক্রান্ত রোগীরা বমি করতে করতে ঘণ্টাখানেকের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে। এদিকে ঢাকা থেকে আসা চিকিৎসক দল মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের পর্যবেক্ষণ করেন। পরে তারা গোয়াইনঘাট যান। সিভিল সার্জন এজেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আবদুল মালেকের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল রোগীদের পর্যবেক্ষণ করেছেন। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।" গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠি গ্রামে গত শনিবার থেকে ডায়রিয়া ধরনের এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে ডায়রিয়া মনে করা হলেও স্থানীয় চিকিৎসকরা পেির জানান, এটি ডায়রিয়া নয়, ভাইরাস সংক্রমণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.