ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাঈম মেহতাব গ্রেপ্তার
স্বাক্ষর জাল করে ভুয়া গ্যারান্টার দেখিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়ার্ল্ড কমিউনিকেশন ইনভেস্টমেন্ট ইনকরপোরেশন (ডব্লিউসিআই) এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম মেহতাব চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে ওয়ার্ল্ড কমিউনিকেশনের নামে বাজারে শেয়ার ছেড়ে ৩৫ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তিনি অভিযোগ স্বীকার করে বলেছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহযোগিতায় তিনি এ দুষ্কর্ম করেছেন।
