২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশন স্থাপনের অনুমোদন প্রক্রিয়া সহজ হচ্ছে

রাজধানীতে নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের ক্ষেত্রে 'ওয়ান স্টপ সার্ভিস' চালুর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ফিলিং স্টেশন স্থাপনের আবেদন পাওয়ার পর ১৫ দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস ও বিস্ফোরক পরিদপ্তরকে নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের ক্ষেত্রে 'ওয়ান স্টপ সার্ভিস' চালুর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ফিলিং স্টেশন স্থাপনের আবেদন পাওয়ার পর ১৫ দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস ও বিস্ফোরক পরিদপ্তরকে নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত কমিটি। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীতে ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) সঙ্কট কমাতে হলে ফিলিং স্টেশনের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় একটি সিএনজি স্টেশন স্থাপন করতে গেলে প্রায় ৬ থেকে ৯ মাস সময় লেগে যায়। জ্বালানি মন্ত্রণালয়ের ফিলিং স্টেশন স্থাপন সংক্রান্ত কমিটির প্রধান যুগ্ম সচিব মো. আলাউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি স্টেশনের স্থাপনের প্রক্রিয়া সহজ করার জন্যইওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বেশ খানিকটা অগ্রসরও হয়েছি।" তিনি জানান, নতুন স্টেশন স্থাপনের বিষয়টি দেখভাল করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের একটি বিশেষ সেল। স্টেশন স্থাপনের জন্য ওই সেলে আবেদন করতে হয়। সেল থেকে আবেদনপত্রটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিস্ফোরক অধিদপ্তর ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই তিন প্রতিষ্ঠানের মতামত ছাড়া অনুমতি দেওয়া হয় না। এ করাণে স্টেশন স্থাপনের অনুমতি পেতেই অনেক সময় লেগে যায়। নতুন ব্যবস্থায় ওই তিন প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। কোনও সাড়া না পাওয়া গেলে তাদের মনোভাব ইতিবাচক ধরে নিয়ে স্টেশন স্থাপনের জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হবে। এরপর আরপিসিএল এর ছাড়পত্র পেলেই আবেদনকারীরা চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে বলে যুগ্ম সচিব জানান। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানায়, বর্তমানে দেশে ১৯০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। নতুন স্টেশন স্থাপনের জন্য কোনো আবেদন এই মুহূর্তে মন্ত্রণালয়ে জমা নেই। সঙ্কট মোকাবেলায় রাজধানীর ১০টি তেলের পাম্পে সিএনজি পাম্প বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৫৪৪ ঘ.