২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্র"য়ারির মধ্যে আরও ৩৯১ জন হাকিম নিয়োগ হবে: সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার

সারাদেশে আগামী ফেব্র"য়ারি মাসের মধ্যে আরও ৩৯১ জন বিচারিক হাকিম নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ এ পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে দেশে বিচারিক হাকিমের সংখ্যা দাঁড়াবে পাঁচশ'র কাছাকাছি। শনিবার বিকেলে ইকতেদার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " বর্তমানে বিচার ক্যাডার থেকে ২০১ জন বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। আর নির্বাহী বিভাগ প্রেষণে আনা হয়েছে ১৬ জনকে। আগামি ফেব্র"য়ারির মধ্যে আরও হাকিম নিয়োগ করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:54 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)