ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে শনিবার ট্যাক্সিক্যাবের চাপায় এক বালক নিহত হয়েছে। রাত ৮টা পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক শাহীন মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে টয়েনবি সার্কুলার রোডে নাভানা কোম্পানির একটি ক্যাব ১০ থেকে ১১ বছরের এক বালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্যাব ও চালককে আটক করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২০৩৫ ঘ.
bdnews24