পাবনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রাম থেকে শনিবার ভোরে র্যাবের একটি দল চারটি গ্রেনেড ও তিনশটি গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর আমজাদ হোসেন মিঠু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে থেকে চারটি এইচ ই থ্রি সিক্স গ্রেনেড ও ৩০০টি গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, "এই গ্রেনেড কি ভাবে এবং কারা এখানে এনেছিল তার অনুসন্ধান চলছে।"
গ্রেনেডগুলো বিস্ফোরিত হলে ৪/৫ গজ এলাকা ধংসস্তূপে পরিণত হতো বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/এমআই/১২২৩ ঘ.
bdnews24