জামালপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কামালপুরে বৃহস্পতিবার রাতে বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ইউসুফ আলী(৩৫)। তার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায়।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী সিকদার জানায়, কুড়িগ্রামের রাজিবপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত যাত্রী নিয়ে কামালপুর এলাকা অতিক্রমের সময় ওই বাসের ছাদে থাকা ইউসুফ গাছের ডালে বাড়ি লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩২ ঘ.
bdnews24