ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকছে ১ নভেম্বর। নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগের পৃথক হবার এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে এদিন। সকাল সাড়ে দশটায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ সম্মেলন কেন্দ্র থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি স
bdnews24