২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক নিতে সৌদি যুবরাজকে এক মাস সময় দেবে সরকার

সৌদি যুবরাজ বন্দরের কাছে রূপালী ব্যাংক হস্তান্তরের বিষয়ে সর্বোচ্চ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে সরকার। এরপর আর সময় বাড়ানো হবে না। বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান মো. আবু সোলায়মান চৌধুরী সোমবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "ব্যাংকটির হস্তান্তরের বিষয়ে আমরা নভেম্বরের পর আর অপেক্ষা করবো না। এ সময়ের মধ্যে হয় তারা (সৌদি যুবরাজ বন্দর) ব্যাংকের দায়িত্ব নেবে, নয়তো ছেড়ে দেবে। আমার নভেম্বরের বেশি আর সময় বাড়াবো না।" এর আগে সোমবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বেসরকারিকরণ বিষয়ক এক সেমিনার শেষে আবু সোলায়মান চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের বলেছিলেন, "আগে নভেম্বর পর্যন্ত দেখি। এর মধ্যে উনি (সৌদি যুবরাজ) না নিলে তারপর বলবো কী করা যেতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 01:18 PM

Updated : 26 Apr 2022, 02:53 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)