২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্দেহভাজন তিন জঙ্গি গ্রেপ্তার

ফরিদপুর আদালত এলাকা থেকে সোমবার সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ফরিদপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর আদালত এলাকা থেকে সোমবার সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতয়ালি থানার এস আই আবু জেহাদ খান জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুপুর ১টার দিকে পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে ১৪টি মোবাইল সিমকার্ড, জেহাদি বই ও ক্যাসেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুরের আসাদুজ্জামান(২৫), পটুয়াখালীর আমিনুর সিকদার (২২) ও ফরিদপুরের নগরকান্দার সাইদুর রহমান (২৪)। পুলিশের ধারণা, এরা জেএমবি সদস্য। তাদের জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জেহাদ খান জানান। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা ১৭ আগস্ট বোমা হামলার আসামি আবুল বাশারের সঙ্গে আদালত এলাকায় এসেছিল। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.