২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে যুবদল নেতা গ্রেপ্তার

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুকে পুলিশ সোমবার গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

পঞ্চগড়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুকে পুলিশ সোমবার গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন জানান, দুপুরে শহরের ডোকরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, সোমবার বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে দুই বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ দুই জনকে আটক করেছে। এছাড়া জুয়া খেলার অভিযোগে আরও নয় জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.