২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদে জবাব দেননি হাসিনা: আইনজীবী

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের টাস্ক ফোর্স সোমবার বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করে। তবে ওই জিজ্ঞাসাবাদে শেখ হাসিনা কোনো প্রশ্নেরই জবাব দেননি বলে তার আইনজীবী জানিয়েছেন। বেলা পৌনে ১২টায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোর্শেদ আলম, টাস্ক ফোর্সের কর্মকর্তা মেজর হুমায়ুনসহ চার সদস্যের একটি দল সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে যায়। শেখ হাসিনার আইনজীবী তৌফিক নেওয়াজও ওই সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেড় ঘণ্টা পর দলটি বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের টাস্ক ফোর্স সোমবার বিশেষ কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করে। তবে ওই জিজ্ঞাসাবাদে শেখ হাসিনা কোনো প্রশ্নেরই জবাব দেননি বলে তার আইনজীবী জানিয়েছেন। বেলা পৌনে ১২টায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোর্শেদ আলম, টাস্ক ফোর্সের কর্মকর্তা মেজর হুমায়ুনসহ চার সদস্যের একটি দল সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে যায়। শেখ হাসিনার আইনজীবী তৌফিক নেওয়াজও ওই সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেড় ঘণ্টা পর দলটি বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসে। ওই সময় টাস্কফোর্স কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা দুদকের জিজ্ঞাসাবাদে কোনো জবাব দেননি। তিনি তাদের বলেছেন, 'আমার বিরুদ্ধে কী অভিযোগ তা-ই জানি না। তাছাড়া আমাকে যে আজ জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানানো হয়নি। নোটিশ পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে ও মামলার কাগজপত্র দেখে দুই সপ্তাহ পর জবাব দেবো'।" তৌফিক নেওয়াজ জানান, শেখ হাসিনা দুদকের কর্মকর্তাদের বলেছেন, 'তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন।' তিনি আরো বলেন, 'আমার সময়ে দেশে উন্নয়ন হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। উন্নয়ন ও দুর্নীতি এক সঙ্গে চলতে পারে না। বর্তমান সরকারে অনেক বড় বড় অর্থনীতিবিদ আছেন। তারা তদন্ত করলেই জানতে পারবেন, আমার সময়ে উন্নয়ন কেমন হয়েছে।" এর আগে সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার আইনজীবী খন্দকার মনিরুজ্জামান ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা নিয়ে বেসরকারি খাতে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দুর্নীতির মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম সাব্বির। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। মামলায় অভিযোগ করা হয়, তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে মেসার্স ওয়াট সিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করে। ওই কোম্পানীটির স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"প। এদিকে রোববার হাইকোর্টের একটি বেঞ্চে শেখ হাসিনার পক্ষে দুদকের দায়ের করা মামলাটি জরুরি বিধিমালায় নেওয়ার বিরুদ্ধে রিট আবেদন করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/এমএ/১৫২২ ঘ.