ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনুষ্ঠান প্রধান খ ম হারুন ও প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজাকে রোববার অফিসে ঢুকতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বড় অঙ্কের তহবিল অছরুপের অভিযোগ ওঠায় তাদের দুজনকে অফিসে না আসতে অনুরোধ করা হয়েছে।
রোববার রাতে আরটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খ ম হারুন ও সৈয়দ ইশতিয়াক রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় আরটিভির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই দুই কর্মকর্তাকে অফিসে না আসতে অনুরোধ করা হয়েছে। আরটিভি কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরটিভির মহাব্যবস্থাপক (এইচআর, প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর মোদাচ্ছের হোসাইনের স্বাক্ষর রয়েছে।
খ ম হারুন ও ইশতিয়াক রেজার বিরুদ্ধে অভিযোগগুলো কী তা জানতে চাইলে মোদাচ্ছের হোসাইন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "তাদের বিরুদ্ধে বেশ বড় অঙ্কের তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। এ কারণে আরটিভির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।"
এ অভিযোগে সোমবার থেকে তাদের বিরূদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে বলেও জানান তিনি।
অভিযোগ প্রমাণ হওয়ার আগেই তাদের কেন অফিসে না আসার অনুরোধ করা হল
bdnews24