ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের কার দুর্নীতি মামলার রায় ৪ নভেম্বর ঘোষণা করা হবে।
রোববার রাষ্ট্রপক্ষের যুক্তি শোনার পর ঢাকার বিশেষ জজ মো. আজিজুল হক এ মামলায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
হারিছ চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। আরেক আসামি হারিছের শ্যালক আমিন বাদলের বিরুদ্ধে এ মামলার বিচার কাজ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান থাকার সময় হারিছ চৌধুরী তার নামে বরাদ্দ সরকারি গাড়ি শ্যালক আমিন বাদলকে ব্যবহার করতে দিয়েছেন
bdnews24