ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, "গণমাধ্যমের স্বাধীনতার অর্থ সাংবাদিকের ইচ্ছামতো প্রতিবেদন লেখার অনুমোদন নয়, বরং জনগণকে সেবা দেওয়া।"
রোববার রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ সম্পাদকদের নিয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও বাংলাদেশের ২২ জন জ্যেষ্ঠ সম্পাদক ও কলাম লেখক এ সম্মেলনে "গণ্যমাধ্যমে প্রতিবেদন : সশস্ত্র সংঘাত ও সহিংসতা" বিষয়ে আলোচনা করেন।
দু'দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "গণমাধ্যমের স্বাধীনতার অর্থ সাংবাদিকের ইচ্ছামতো প্রতিবেদন লেখার অনুমোদন নয়, বরং জনগণকে সেবা দেওয়া।" তিনি রাজনৈতিক সংকটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়ে সংঘাতকে নিরুৎসাহিত করতে সাংবাদিকদের সহযোগিতা চান।
তিনি বলেন, "সাংবাদিকরা যুদ্ধ ও সংঘাতের খবর সংগ্রহ করতে গেলে তাদের জীবন বিপন্ন হওয়ার হুমকি থাকবে না এমনটা প্রত্যাশা করা বাস্তব সম্মত নয়। তবে সা
bdnews24