যশোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের শানতলা রেল স্টেশনে রোববার ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে খুলনাগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই দুই কিশোরের মৃত্যু হয়। লাশ দুটি দ্বিখন্ডিত হয়ে যায় বলে তারা জানান।
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পকেটে নওয়াপাড়া অন্ধ কল্যাণ হাফিজিয়া মাদ্রাসার চাঁদা আদায়ের একটি রশিদ বই পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তা এম এ মতিন জানান।
পুলিশের ধারণা, তারা ওই মাদ্রাসার ছাত্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24