২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিতে নতুন আইন হবে : মইনুল

নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিতে এবং প্রশাসনকে সচল রাখতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "এ সংক্রান্ত আইনের খসড়া ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তবে নতুন এ আইনের খসড়ায়ও কিছু পরিবর্তন আনা হবে। এ জন্য ফৌজদারী কার্যবিধিতে (সিআরপিসি) কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়নি। এটি একটি স্বতন্ত্র আইন।" রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় আইন উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু ক্ষেত্রে বিচারিক ক্ষমতা দিতে ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ ২০০৭ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। রোববার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিতে এবং প্রশাসনকে সচল রাখতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "এ সংক্রান্ত আইনের খসড়া ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তবে নতুন এ আইনের খসড়ায়ও কিছু পরিবর্তন আনা হবে। এ জন্য ফৌজদারী কার্যবিধিতে (সিআরপিসি) কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়নি। এটি একটি স্বতন্ত্র আইন।" রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় আইন উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু ক্ষেত্রে বিচারিক ক্ষমতা দিতে ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ ২০০৭ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। রোববার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা। ব্যারিস্টার মইনুল বলেন, "বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ দুটিই সরকারের অংশ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি নির্বাহী বিভাগকে সুন্দরভাবে পরিচালনা করাও সরকারের দায়িত্ব।" এ সময় 'যুদ্ধাপরাধীদের বিচার' সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের চিন্তা-ভাবনা কি- এ রকম এক প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা কোনো জবাব দেননি। উল্লেখ্য, ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিয়াম মিলনায়তনে দু'দফা বৈঠক করে। এসব বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসোসিয়েশনের নেতারা তাদের প্রশাসন ক্যাডারের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু ক্ষমতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করে। তারা এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে সভাও করেন। উপদেষ্টা সেসময় তাদের আশ্বাস দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু বিষয়ে বিচারিক ক্ষমতা দেওয়া হবে। ১ নভেম্বরের আগেই এ সংক্রান্ত আইন সংশোধনের কথাও বলেন আইন উপদেষ্টা। তার বক্তব্যের ধারাবাহিকতায় আইন মন্ত্রণালয় থেকে শনিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল কোর্ট অধ্যাদেশ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৩৫২ঘ.