গাইবান্ধা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা জেলায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ কাজ আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আলী ইমাম।
তিনি শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিবন্ধনে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করতে আগামী ২৮ অক্টোবর থেকে প্রচার কার্যক্রম শুরু হবে।
প্রথম পর্যায়ে গাইবান্ধা পৌর এলাকায় ১৫টি কেন্দ্রে কাজ চলবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। এর পর জেলার অন্য স্থানগুলোতে তালিকা তৈরীর কাজ শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24