২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াকত সিকদারের ব্যাংক জমা ৫ টাকা

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের ব্যাংক জমা মাত্র পাঁচ টাকা। পৈত্রিক সূত্রে পাওয়া ২ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকলেও তার কোনো অস্থাবর সম্পদ নেই। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে তিনি এ তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার লিয়াকত সিকদারের মা সুফিয়া সিকদার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা কার্যালয়ে এসে এ সম্পদ বিবরণী জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 07:27 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের ব্যাংক জমা মাত্র পাঁচ টাকা। পৈত্রিক সূত্রে পাওয়া ২ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকলেও তার কোনো অস্থাবর সম্পদ নেই। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে তিনি এ তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার লিয়াকত সিকদারের মা সুফিয়া সিকদার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা কার্যালয়ে এসে এ সম্পদ বিবরণী জমা দেন। লিয়াকত সিকদারের আইনজীবী মোতাহার হোসেন সাজু বিডিনিউজকে জানান, লিয়াকত সিকদার অসুস্থ থাকায় তার মা সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। তার অস্থাবর সম্পদের পরিমাণ পাঁচ টাকা। এ অর্থ পূবালী ব্যাংক মতিঝল শাখায় রয়েছে। তিনি বলেন, "লিয়াকত সিকদারের স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ৯০ হাজার টাকা। এসবই পৈতৃক সূত্রে পাওয়া। ঢাকায় তার কোনো সম্পত্তি নেই।" মোতাহার জানান, সম্পদের হিসাব বিবরণীতে লিয়াকত সিকদারের স্ত্রী মাহমুদা খাতুন মুন্নীর কোনো অস্থাবর সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, উত্তরাধিকার সূত্রে মুন্নী ৪০ হাজার ৯০০ টাকার স্থাবর সম্পদ পেতে পারেন বলেও বিবরণীতে উল্লেখ করা হয়। গত ১০ সেপ্টেম্বর লিয়াকত সিকদারের সম্পদের হিসাব চেয়ে দুদক একটি নোটিশ পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএআর/এমএসবি/০০৫৫ ঘ.