চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানার পূর্ব শহীদ পাড়া এলাকায় বুধবার গভীর রাতে আগুনে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ ইব্রাহীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে পূর্ব শহীদ পাড়া এলাকার একটি বাসার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আরও চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসএনডি/
bdnews24