২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদ

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলার তদন্তকারী টাস্কফোর্স বুধবার গ্যাটকোর চার কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি টাস্কফোর্স কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া গ্যাটকোর চার কর্মকর্তা ও কর্মচারী হলেন- পরিচালক ফয়সাল হায়দার, প্রকল্প ব্যবস্থাপক আবদুল হাই, অপারেটর আবদুল আজিম ও মোয়াজ্জেম হোসেন। দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী টাস্কফোর্সের প্রধান মেজর মো. মোস্তাফা কামাল, তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা ও সিআইডি পরিদর্শক নুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলার তদন্তকারী টাস্কফোর্স বুধবার গ্যাটকোর চার কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি টাস্কফোর্স কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া গ্যাটকোর চার কর্মকর্তা ও কর্মচারী হলেন- পরিচালক ফয়সাল হায়দার, প্রকল্প ব্যবস্থাপক আবদুল হাই, অপারেটর আবদুল আজিম ও মোয়াজ্জেম হোসেন। দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী টাস্কফোর্সের প্রধান মেজর মো. মোস্তাফা কামাল, তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা ও সিআইডি পরিদর্শক নুরুল ইসলাম। এর আগে মঙ্গলবার টাস্কফোর্স কর্মকর্তারা কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিদর্শন করেন। তারা প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করে কন্টেইনার ডিপোতে গ্যাটকোর কর্মকাণ্ড দেখেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গ্যাটকোর লেনদেন সংক্রান্ত চারটি ফাইল জব্দ করা হয়। এছাড়া, একই মামলার তদন্তে গত ১২ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা জহুরুল হুদাসহ দুর্নীতি দমন টাস্কফোর্সের তিন সদস্য চট্টগ্রাম বন্দর ভবনে নথিপত্র পরীক্ষা করে দেখেন। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়। মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ। দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএইচএস/এসএনডি/এসএইচ/১৮৪৯ ঘ.