২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

করিমগঞ্জ উপজেলার পানাহার গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাচ্চু ডাকাত(৩৫) নিহত হয়েছে। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- করিমগঞ্জ উপজেলার পানাহার গ্রামে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাচ্চু ডাকাত(৩৫) নিহত হয়েছে। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল করিম জানান, বাচ্চু তার দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশের একটি দল রাত ২টার দিকে পানাহার গ্রামে অভিযান চালায়। ওসি জিয়াউল নিজেই ওই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ওই গ্রামে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে বাচ্চু ঘটনাস্থলেই নিহত হয়। এক পর্যায়ে বাচ্চুর লাশ ফেলে তার সঙ্গীরা পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে সহকারী উপ-পরিদর্শক তাজুল ইসলাম আহত হন বলে ওসি জানান। হাতে গুলিবিদ্ধ তাজুলকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান। তিনি আরো জানান, নিহত বাচ্চুর বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.