২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা জজদের সুপ্রিমকোর্টের নির্দেশনা পাঠানো হয়েছে

বচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশনা সম্বলিত চিঠি প্রত্যেক জেলা জজকে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার ইকতেদার আহমেদ এ চিঠি পাঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশনা সম্বলিত চিঠি প্রত্যেক জেলা জজকে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার ইকতেদার আহমেদ এ চিঠি পাঠান। বিচারবিভাগ পৃথককরণ সংক্রান্ত পর্যবেক্ষণ কমিটির প্রধান ইকতেদার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। বিচারবিভাগ পৃথককরণে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এদিকে, রোববার এক আলোচনা সভায় প্রশাসিনক কর্মকর্তারা বিচার বিভাগ পৃথক করা পেছানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, তাদের দাবিকে আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ একাধিক আইনজীবী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআইএম/এমএইচবি/২০৩৩ ঘ.