২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সদর উপজেলার চর আব্দুল্লাহপুরে শনিবার ভোরে মেঘনা নদীতে ডাকাতি করার সময় দুই ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় ৫ ডাকাত নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর লতিফ জানান, গ্রেপ্তারকৃত দুই ডাকাতের নাম খোকা (২৪) ও কাইল্যা (১৮)। তাদের কাছ থেকে পয়েন্ট টু টু বোরের দুটি রাইফেল, দুটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:51 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)