চট্টগ্রাম, অক্টোবর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের শতাধিক কটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম বদিউল আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেট সদস্য প্রফেসর সুলতান আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কটেজগুলোকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য প্রক্টরকে প্রধান করে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশন সংলগ্ন একটি বস্তি আগামী দু সপ্তাহের মধ্যে উচ্ছেদেরও সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রথম সভায় পরিচয়পত্র ছাড়া কোন শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেয়া, সিট বরাদ্দের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে হলে প্রবেশের অনুমতি প্রদান, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ওঠার ক্ষেত্রেও পরিচয়পত্র দেখানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করার বিষয়ে প্রথম সভার সিদ্ধান্ত এদিন বহাল রাখা হয়।
এ প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ড. এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার পরিবেশ অক্ষুণ
bdnews24