২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের শিল্প পাতার পথচলা শুরু

দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এবার খবরের পাশাপাশি পাঠকদের জন্য রাখছে সাহিত্য ও শিল্পের বিশেষ আয়োজন। arts.bdnews24.com এই ওয়েব লিংকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকরা এখন থেকে পাবেন শিল্প-সাহিত্যের রসদ। বৃহস্পতিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আনুষ্ঠানিকভাবে এই ওয়েব পৃষ্ঠাটির উদ্বোধন করা হয়। দেশের বরেণ্য কবি সাহিত্যিক ও শিল্পীদের কয়েকজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এবার খবরের পাশাপাশি পাঠকদের জন্য রাখছে সাহিত্য ও শিল্পের বিশেষ আয়োজন। arts.bdnews24.com এই ওয়েব লিংকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকরা এখন থেকে পাবেন শিল্প-সাহিত্যের রসদ। বৃহস্পতিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আনুষ্ঠানিকভাবে এই ওয়েব পৃষ্ঠাটির উদ্বোধন করা হয়। দেশের বরেণ্য কবি সাহিত্যিক ও শিল্পীদের কয়েকজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর শিল্প ও সাহিত্য বিষয়ক এই আয়োজনে থাকছে গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য আলোচনা, সাক্ষাৎকার ও ভার্চুয়াল গ্যালারিসহ নানা বিভাগ। বাংলার পাশাপাশি থাকবে ইংরেজি লেখাও। পুরনো ও দুর্লভ বিভিন্ন বই ই-বুক আকারে পাওয়া যাবে এই অনলাইন আয়োজনে। পাঠকরা তাদের প্রতিক্রিয়াও জানাতে পারবেন এখানে। আর এইসব প্রতিক্রিয়ার ব্যাপারে লেখকের প্রতিপ্রতিক্রিয়াও জানতে পারবেন তারা। নাট্যকার সাঈদ আহমদ, হাসনাত আবদুল হাই, সৈয়দ আবুল মকসুদ, কবি আলতাফ হোসেন, মোহাম্মদ রফিক, শিল্পী শিশির ভট্টাচার্য্য, সলিমুল্লাহ খান ও আজফার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা নতুন এই ওয়েব পৃষ্ঠার ব্যাপারে মতামত ও পরামর্শ দেন। ঘরোয়া এ অনুষ্ঠানে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "এটি আপনাদেরই পাতা, আপনারাই এটি চালাবেন। লিখুন, এটাকে এগিয়ে নিয়ে যান, সমৃদ্ধ করুন। আমাদের কাজ হবে আপনাদের কাজে সহায়তা করা । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ব্যবহার করুন, কাজে লাগান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী পরিচালক ফজল এম কামাল ও প্রযুক্তি সম্পাদক আবু সাইদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএ/এমএইচবি/২২৩৮ ঘ.