যশোর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছত্রাক সংক্রমণে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় কয়েক হাজার একর জমির ধানগাছ লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। ভিত্তি-১১ রোপা আমন ক্ষেতেই রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ফসল আসার সময় এ রোগ দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তারা। বন্যার পর এ রোগ মরার ওপর খাঁড়ার ঘা বলেই জানাচ্ছেন অনেকে।
কৃষি কর্মকর্তারা বলেছেন, এটি ছত্রাকজনিত রোগ। ছত্রাকনাশক ছিটালেই কাজ হবে।
মনিরামপুর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার এলাকার বেশিরভাগ ক্ষেতের ধানের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। ছত্রাকনাশক ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না। তার নিজেরই পাঁচ বিঘা জমির ফসল রোগাক্রান্ত বলে জানান তিনি।
কেশবপুর উপজেলার সরাবপুর গ্রামের কৃষক মোবারক হোসেন খাঁন বলেন, "আমার প্রায় ১০ বিঘা জমির ভিত্তি-১১ ধানক্ষেত ছত্রাকজনিত রোগে আক্রান্ত হওয়ায় ফসল অনিশ্চিত হয়ে পড়েছে।"
একই উপজেলার ভালুকঘর গ্রামের আমন চাষী আব্দুল খালেক, আব্দুল আজিজ ও আব্দুল জব্বার জানান, এ মাসের গোড়ার দিকে আমন ক্ষেতে সর্বশেষ ইউরিয়া সার প্রয়োগের পর ভিত্তি-১১ রোপা আমন ক্ষেতের ধান গাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে।
ওই ব্লকের কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ওই অঞ্চলে প্রত্যেকের ক্ষেতে কম বেশি রোগ দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেলা কৃষি স
bdnews24