ঠাকুরগাঁও, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীদের (বিএসএফ) গুলিতে আব্দুল মজিদ (৩১) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।
১৪ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ সরদার জানান, ভোরে আব্দুল মজিদ ও তার তিন সঙ্গী ঘুরতে গিয়ে সীমান্তের কাছে পৌঁছলে মালন ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে মজিদ ঘটনাস্থলেই মারা যায়। তার তিন সঙ্গী পালিয়ে আসে।
মজিদের লাশটি বিএসএফ নিয়ে গেছে বলে বিডিআর কর্মকর্তা জানান।
বিডিআর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24