২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ২

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহসড়কে বুধবার যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 07:57 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহসড়কে বুধবার যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসমাইল ব্যাপারীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং একই গ্রামের নারায়ণ চন্দ্র সেন (৫৫)। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে গৌরনদীর টরকী বন্দর থেকে ভূরঘাটা যাওয়ার পথে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে টেম্পুটির সংঘর্ষ হয়। এতে টেম্পুযাত্রী মিজানুর ঘটনাস্থলেই মারা যান। ওসি আবদুল হাই জানান, গুরুতর আহত অবস্থায় নারায়ণ সেন এবং টেম্পুচালক আজিজুল হককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সন্ধ্যার পর নারায়ণ সেনের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আবদুল হাই সরকার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৭ ঘ.