ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হকি ফেডারেশনের কর্মচারী জাফর ইকবাল (৩৫) মঙ্গলবার সকালে মারা গেছেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাফর ইকবাল বাড্ডা থানা এলাকার লূৎফুন টাওয়ারের সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলার সময় একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পরই গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
জাফর ইকবলের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ বড় মুকামিয়া গ্রামে। তিনি বাড্ডার নতুন বাজার এলাকায় থাকতেন।
পুলিশ অটো রিকশা এবং চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24