২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে ঈদের জামাত

দেশের কোথাও শুক্রবার শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দেশের বিভিন্ন স্থানে রোববার সকালে অনুষ্ঠিত হবে ঈদের জামাত (আরও তথ্যসহ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের কোথাও শুক্রবার শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দেশের বিভিন্ন স্থানে রোববার সকালে অনুষ্ঠিত হবে ঈদের জামাত (আরও তথ্যসহ)। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, এবারের ঈদে নগরীর ৪১ ওয়ার্ডে মোট ২৪৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এ তথ্য জানায়। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত সকাল পৌনে নয়টায় নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ঈদ জামাত কমিটির উদ্যোগে ১১৯টি জামাতের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জমিয়তুল ফালাহ ময়দানে সকাল ৯টায় অপর একটি জামাত অনুষ্ঠিত হবে। লালদীঘি ময়দানে ঈদের দিন সকাল ৯টায় দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ঈদ জামাত কমিটির উল্লেখযোগ্য ঈদ জামাতগুলো হল- শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বালুচরা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ গাজী শাহ জামে মসজিদ ঈদগাহ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, বেপারী পাড়া ঈদগাহ ময়দান, ঈদগাহ কারবালা ময়দান, আগ্রাবাদ জাম্বুরী মাঠ, কলেজিয়েট হাই স্কুল মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ প্রাঙ্গণ, হাটহাজারী লালিয়ার হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, কালুর বাহার সিগন্যাল ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়াখান নগর ঈদগাহ ময়দান। সিলেট প্রতিনিধি জানান, সিলেটের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিলেটের শাহজালাল (রহ.) দরগাহ ও শাহপরান (রহ.) দরগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯ টায় নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে, আলীয়া মাদ্রাসা মাঠে, ভার্থখলা ঈদগাহ ময়দানে, বালুচর ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আজম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে শাহী ঈদগাহে নতুন করে রং করা হয়েছে। ইতিমধ্যে শাহী ঈদগাহ ময়দানে সিটি করপোরেশনের উদ্যোগে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটের প্রধান প্রধান রাজনীতিবীদরা প্রতিবছর শাহী ঈদগাহে ঈদ পালন করেন। এবার মহানগর আওয়ামী লীগ সভাপতি সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীসহ অনেক শীর্ষ নেতা কারাগারে আটক থাকায় তারা ঈদের জামাতে শরিক হতে পারবেন না। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রতিবছর দুই ভিআইপি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত ঈদের নামাজ আদায় করেন। এবার আবুল মাল আবদুল মুহিত ঈদ পালনের জন্য বৃহস্পতিবার থেকে সিলেটে অবস্থান করলেও সাইফুর রহমান অসুস্থ থাকায় ঢাকায় ঈদ পালন করবেন বলে জানা গেছে। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় হযরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই ঈদ জামাতে ইমামতি করবেন দরগা মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান কাসেমী। দ্বিতীয় বৃহত্তম ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় মসজিদ প্রঙ্গণে। এই জামাতে ইমামতি করবেন মাওলানা তৈয়বুর রহমান নিজামী। এ ছাড়া তেবাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ টায়, বামন শিকড় ঈদগাহ মাঠে সকাল ৮ টায়, রাজশাহী জজ কোর্ট প্রাঙ্গণে সকাল ৮টায়, শিরইল সরকারি মাঠে সকাল ৮টায়, বালিয়া পুকুর মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, রেশম গবেষণা কেন্দ্র মাঠে সকাল ৮টায়, নগরীর টিকা পাড়া মাগানগর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, হড়গ্রাম গোরস্তান সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৯টায়, টিকা পাড়া (খুলিপাড়া) আহলে হাদিস মুসলিম মৎস্যজীবি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নারিকেল বাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, খড়খড়িয়া হাইস্কুল মাঠে সকাল ৯টায়, বশিরাবাদ দাওয়াতুল ইসলাম মাদ্রাসা মাঠে সকাল ৯টায়, হাজরা পুকুর জামে মসজিদে সকাল ৯টায়, বড় আমগাছি ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নওগাটার টিকরীপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নওগাটা আকবরিয়া মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন স্থানে সকাল ৮টা থেকে সাড়ে ৯টায় স্থানীয়ভাবে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বরিশাল প্রতিনিধি জানান, শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ- হেমায়েত উদ্দিন মাঠে সকাল ৯টায়। এছাড়া জামে কসাই ও বরিশাল বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টা ও ১০টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জামে কসাই মসজিদে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। এগুলো ছাড়াও সকাল ৮টায় বিএম কলেজ মাঠে, সকাল সাড়ে ৮টা ও ১০টায় জামে এবায়দুল্লাহ মসজিদে, সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পুলিশ লাইন জামে মসজিদে, সকাল ৯টায় পরেশ সাগর মাঠে ও সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা প্রতিনিধি জানান, খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ মাঠে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৯টায় টাউন জামে মসজিদে। আবহাওয়া খারাপ থাকলে এখানেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, সকাল পৌনে ৮টায় ফরাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদে, সকাল ৮টায় খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ মাঠে, সকাল ৮টায় রায়পাড়া জামে মসজিদে, সকাল ৮টায় ইকবাল নগর জামে মসজিদে ও সকাল সাড়ে ৮টায় পিটিআই জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাট প্রতিনিধি জানান, জেলা শহরে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে। সকাল সাড়ে আটটা ও ৯টায় এখানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৬শ বছর ধরে হযরত খানজাহান (রঃ) আলী প্রতিষ্ঠিত ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে জেলার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় শহরের আলীয়া মাদ্রাসা ঈদগাহে। এছাড়া হযরত খানজাহান (রঃ) মাজারের মসজিদ, শহরের কোর্ট মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, নূর মসজিদ, নাগেরবাজার জামে মসজিদসহ উপজেলাগুলোর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আবহাওয়া খারাপ থাকলে কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। এছাড়া জামিল মাদ্রাসায় সকাল ৮টায়, মালতি নগর ঈদগাহে সকাল সোয়া ৮টায়, আলতাফুন্নেসা খেলার মাঠে সকাল ৯টায়, চকসূত্রাপুর ঈদগাহে সকাল ৯টায়, সুলতানগঞ্জপাড়া ঈদগাহে সকাল সকাল ৯টায়, সরকারি আরিফুল হক কলেজ পুরাতন মাঠে সকাল ৯টায়, বগুড়া জিলা স্কুল মাঠে সকাল ৯টায় ও মালতিনগরে বায়তুর রেদোয়ান মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর প্রতিনিধি জানান, রংপুর শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৯ টায় । এছাড়া মুন্সিপাড়া কবরাস্থান ঈদগাহ মাঠে সকাল ৯টায়, রংপুর পুলিশ লাইন মাঠে সকাল সাড়ে ৮টায়, মেডিকেল কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়, শালবন, নুরপুর , বাহার কাছনা ও আলমনগর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, খাসবাগ, মাহীগজ্ঞ কলেজ মাঠে সকাল ৯টা, সাতমাথা জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায়, রংপুর কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, শহরতলীর দামোদরপুর বড়ময়দানে সকাল ১১টায়, বদরগজ্ঞ উপজেলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টা, মিঠাপুকুর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় পীরগাছা উপজেলা সদরের জেএন উচ্চইবদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯টায়, সাতদরগা ঈদগাহ মঠে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাবনা প্রতিনিধি জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে পাবনার ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে পাবনা জেলা স্কুল ঈদগাহ ময়দান ও কুঠিপাড়া ঈদগাহ ময়দানে। এছাড়া সকাল ৯টায় পাবনা পুলিশ লাইন ঈদগাহ ময়দান, পাবনা এডওয়ার্ড কলেজ জামে মসজিদ, পাবনা সদর গোরস্থান ঈদগাহ, আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, সদর হাসপাতাল জামে মসজিদ, দিলালপুর জামে মসজিদ, সাধুপাড়া ঈদগাহ ময়দান, মণ্ডলপাড়া ঈদগাহ ময়দান, কাশিপুর ঈদগাহ, পাওয়ার হাউজপাড়া জামে মসজিদ, মনসুর আলী কলেজ ঈদগাহ, হেমায়েতপুর পূর্বপাড়া ঈদগাহ, মানসিক হাসপাতাল ঈদগাহ ও সিংগা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ভোলা প্রতিনিধি জানান, ভোলায় ঈদের প্রধান জামাত সকাল ৯টায় ভোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ জন্য ঈদগাহ পরিচ্ছন্ন ও সামিয়ানা টাঙিয়েছে কর্তৃপক্ষ। ঈদগাহ সংলগ্ন সড়কে ঈদ মোবারক লেখা ফেস্টুন শোভা পাচ্ছে। কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে রোববার সকাল ৯টায়। পুলিশ লাইন ময়দানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় এবং পরেরটি সাড়ে ৯টায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল ৯টায় জেলা ঈদগাহে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এছাড়া শহরের ট্যাংকের পাড় জামে মসজিদের মাঠে, শেরপুর ঈদগাহে, কান্দিপাড় তাজুল উলুম মাদ্রাসা মাঠে, ভাদুঘর শাহী মসজিদ মাঠে এবং পুলিশ লাইনস মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পৌরসভা প্রস্তুতি নিয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৯টায়। এখানে ঈদের নামাজে ইমামতি করবেন জামিয়া ইসলামীয়ার অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি। এছাড়া জামিয়া ইসলামীয়ায় সকাল ৯টায়, মোমেনশাহী সেনানিবাসে ৭টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, পুলিশ লাইন, বড় মসজিদ, পলিটেকনিকেল ইনস্টিটিউট মাঠ, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/টিএইচ/ডিডি/এসএনডি/এমএসবি/ ০২০৬ঘ.