লক্ষ্মীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের উত্তর বাজার এলাকা থেকে বুধবার পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন প্রকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ইসমাইল হোসেনকে আটক করার পর জরুরি বিধিমালায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইসমাইলের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/২২৪৩ঘ.
bdnews24