২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশ আজও মেঘলা

বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট স্থল নিম্নচাপটি উত্তর বা উত্তর পশ্চিমাঞ্চলে সরে মঙ্গলবার সকাল ছয়টায় টাঙ্গাইল, ময়মনসিংহ এবং তৎসংলগ্ন সিরাজগঞ্জ এলাকায় অবস্থান করছে। বৃষ্টি ঝড়িয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। রাজধানীতে সোমবারের টানা বৃষ্টির রেশ রয়ে গেছে মঙ্গলবারও। সকালে ঝিরিঝিরি বৃষ্টির পর থম ধরে আছে আকাশ। মেঘলা আকাশ আড়াল করে রেখেছে সূর্যকে। টানা দু'দিন সূর্যের মুখ দেখেননি ঢাকার মানুষ। আবহওিয়া অফিস বলছে, সোমবার দুপুরে মিয়ানমার উপকূল থেকে আসা লঘুচাপটি স্থল নিুচাপে পরিণত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 07:44 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট স্থল নিম্নচাপটি উত্তর বা উত্তর পশ্চিমাঞ্চলে সরে মঙ্গলবার সকাল ছয়টায় টাঙ্গাইল, ময়মনসিংহ এবং তৎসংলগ্ন সিরাজগঞ্জ এলাকায় অবস্থান করছে। বৃষ্টি ঝড়িয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। রাজধানীতে সোমবারের টানা বৃষ্টির রেশ রয়ে গেছে মঙ্গলবারও। সকালে ঝিরিঝিরি বৃষ্টির পর থম ধরে আছে আকাশ। মেঘলা আকাশ আড়াল করে রেখেছে সূর্যকে। টানা দু'দিন সূর্যের মুখ দেখেননি ঢাকার মানুষ। আবহওিয়া অফিস বলছে, সোমবার দুপুরে মিয়ানমার উপকূল থেকে আসা লঘুচাপটি স্থল নিুচাপে পরিণত হয়। স্থল নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার বিকাল নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, নিুচাপের প্রভাবে মঙ্গলবার দেশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ নাইমা বাতেন মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থল নিম্নচাপটি আরো উত্তর পশ্চিমে স্থলভাগের দিকে সরে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা দেবে। তিনি আরও জানান, সারাদেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এর প্রভাব সর্বোচ্চ। এ কারণে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এএল/১৩০০ঘ.