২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'চরমপন্থী' গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

জেলা শহরের সার্কিট হাউজ সড়ক থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য জাহাঙ্গীর খান ঠাণ্ডুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঠাণ্ডুকে গ্রেপ্তারের কথা জানিয়ে ইবি (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছের খেজুরতলা গ্রামের হাশমত আলীর ছেলে ঠাণ্ডু গণমুক্তি ফৌজের শাহীন-মুকুল গ্র"পের শীর্ষ ক্যাডার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কুষ্টিয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের সার্কিট হাউজ সড়ক থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য জাহাঙ্গীর খান ঠাণ্ডুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঠাণ্ডুকে গ্রেপ্তারের কথা জানিয়ে ইবি (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলার ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছের খেজুরতলা গ্রামের হাশমত আলীর ছেলে ঠাণ্ডু গণমুক্তি ফৌজের শাহীন-মুকুল গ্র"পের শীর্ষ ক্যাডার।" তিনি জানান, গ্রেপ্তারের পর ঠাণ্ডুর স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-৫ এর একটি দল তার বাড়ি থেকে একটি রিভলবার, একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র ও গুলিসহ ঠাণ্ডুকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয়। ঠাণ্ডুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে ওসি মোস্তাফিজুর রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.