২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আবার ফেরী ও লঞ্চ চলাচল শুরু

ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সোমবার নয় ঘন্টা ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে তা আবার চালু হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত এ রুটে ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরী পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে প্রায় ১০০ যাত্রীবাহী বাস ও ৩০০ পণ্যবাহী ট্রাক এবং পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস ও চারশ পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে করে ঢাকা-পাটুরিয়া এবং গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 06:28 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

মানিকগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সোমবার নয় ঘন্টা ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে তা আবার চালু হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত এ রুটে ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরী পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে প্রায় ১০০ যাত্রীবাহী বাস ও ৩০০ পণ্যবাহী ট্রাক এবং পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস ও চারশ পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে করে ঢাকা-পাটুরিয়া এবং গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্পোরেশনের (বিআইডব্লিইটিসি) উপ মহাব্যবস্থাপক শাহাদত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে ড্রেজিং চলায় পাটুরিয়ার তিনটি ঘাটের মধ্যে ৫নং ঘাট পুরোপুরি এবং ৪নং ঘাট আংশিক বন্ধ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসি/১১৫০ ঘ.