২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রের মুনাফা দেড় লাখ টাকার কম হলে কর দিতে হবে না

সরকার সঞ্চয়পত্রের করমুক্ত আয়সীমা দেড় লাখ টাকা নির্ধারণ করেছে। ফলে এখন থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগের আয় বা মুনাফা দেড় লাখ টাকার বেশি হলেই কেবল উৎস থেকে ১০ শতাংশ হারে কর কেটে নেয়া হবে। বছরে মুনাফার পরিমাণ দেড় লাখ টাকার কম হলে কোন কর দিতে হবে না। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪'র সংশোধনী প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সঞ্চয়পত্রের ওপর নতুন করসীমা নির্ধারণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার সঞ্চয়পত্রের করমুক্ত আয়সীমা দেড় লাখ টাকা নির্ধারণ করেছে। ফলে এখন থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগের আয় বা মুনাফা দেড় লাখ টাকার বেশি হলেই কেবল উৎস থেকে ১০ শতাংশ হারে কর কেটে নেয়া হবে। বছরে মুনাফার পরিমাণ দেড় লাখ টাকার কম হলে কোন কর দিতে হবে না। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪'র সংশোধনী প্রস্তাব অনুমোদনের মাধ্যমে সঞ্চয়পত্রের ওপর নতুন করসীমা নির্ধারণ করা হয়। সরকার গত জুলাই মাসে সঞ্চয়পত্রের করমুক্ত আয়সীমা নির্ধারণ করেছিল ২৫ হাজার টাকা। তখন বলা হয়েছিল, যারা সঞ্চয়পত্র থেকে বছরে ২৫ হাজার টাকার বেশি আয় করবেন তাদের উৎসে ১০ শতাংশ হারে কর দিতে হবে। নতুন করসীমা নির্ধারণের মাধ্যমে সরকার আগের ওই সিদ্ধান্ত থেকে সরে এলো। আগে সঞ্চয়পত্রের উৎসে কর নেয়ার কোন বিধান ছিলনা। জাতীয় রাজস্ব বোর্ড সার্কুলার জারি করে এ বছরের জুলাই থেকে সঞ্চয়পত্রের উৎসে কর ধার্য্য করে। সরকারের এই সিদ্ধান্তে সঞ্চয়পত্রে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক বিনিয়োগকারী তাদের সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যান। বিশেষ করে অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এখাতে বিনিয়োগকৃত টাকার আয় দিয়ে সংসার চালান তারা দ্রুত সঞ্চয়পত্র ভাঙানো শুরু করেন। মধ্যবিত্ত ও নিু মধ্যবিত্ত মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এ নতুন সিদ্ধান্ত নেয়। এখন থেকে সঞ্চয়পত্রের আয় দেড় লাখ টাকার কম হলে কোন ব্যক্তি উৎসে কর পরিশোধের দায় থেকে মুক্ত থাকবেন, তবে অন্য সব কিছু মিলিয়ে তার আয় দেড় লাখ টাকার বেশি হলে রিটার্ন দাখিলের মাধ্যমে তফসিলী হারে কর দিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসকে/১৩৫৬ঘ.