ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ-পূজা সামনে রেখে রাজধানীতে নিরাপদে কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে দোকান মালিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন র্যাব ও পুলিশের কর্মকর্তারা। বুধবার তারা কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকার দোকান মালিকদের সঙ্গে আলোচনা করেন।
বুধবার সকালে ফার্মফিউ সুপার মার্কেটে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সবার সহযোগিতা চান র্যাব ও পুলিশ কর্মকর্তারা।
ফার্মভিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. হাতেম আলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে বক্তব্য দেন র্যাব- ২ এর অধিনায়ক অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক এম আকবর আলি, র্যাব- ২ এর মেজর মঞ্জুরুল বাশার, পুলিশের সহকারী কমিশনার মশিউর রহমান, ব্যবসায়ীদের পক্ষে হুমায়ুন কবির, কাজী আরিফুর রহমান, নুরুজ্জামান, সামসুল হক, মজিদ দেওয়ান প্রমুখ।
ব্যবসায়ীরা অভিযোগ করেন চাঁদাবাজি কমলেও হকার ও যানজটের কারণে সাধারণ ক্রেতারা বিভিন্ন সমস্যায় পড়ছেন। এছাড়া স
bdnews24