পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আবদুর রশিদ
অতিরিক্ত সচিব আবদুর রশিদকে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর শেখ আবদুর রশিদকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আমদানী রপ্তানী নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রধান নিয়ন্ত্রক এর দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে বিসিএস ট্রেড ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
