ফতুল্ল্যায় ৫ জাহাজভর্তি পচা গমসহ আটক ১১, গোডাউন সিলগালা
ফতুল্ল¬ার আলীগঞ্জে আফসার অয়েল মিলের ঘাটে সোমবার খালাস করা অবস্থায় পচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করা হয়েছে। একইসঙ্গে জাহাজ থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানালেন ফতুল্ল¬া থানার ওসি আশরাফ উল ইসলাম।
এদিকে সোমবার রাত থেকে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও আটক জাহাজগুলোতে অবস্থান নিয়েছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন অবৈধভাবে সার মজুদ করা হচ্ছে কিনা তার খোঁজ নিতে আসেন। ওই সময় তিনি দেখতে পান আফসার অয়েল মিলের ঘাটে জাহাজ থেকে গম খালাস করা হচ্ছে। খালাস করা গম থেকে এসময় বিকট গন্ধ ছড়াচ্ছিল। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসকের নির্দেশে ফতুল্ল¬া থানা পুলিশ জাহাজ পাঁচটি আটক করে।
ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন জানান, প্রশাসনের লোকজনের উপস্থিত টের পেয়ে গম আমদানিকারীরা পালিয়ে গেছে। জাহাজের কর্মচারিসহ অন্যান্য ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া এমভি টিটু, এমভি জান্ন¬াতুল ফেরদৌস, এমভি ড্রান্ডি লিয়ন, এমভি তৌসিব ও এমভি মেহেদী খান--১ এই পাঁচটি জাহাজ আটক করে সিল করে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী আফসার অয়েল মিল সংলগ্ন গোডাউনটিও সিল করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও জানান, এ গমের আমদানিকারক হচ্ছে আবুল খায়ের গ্র“প। এখান থেকে মাল খালাস করে শাহ সিমেন্টের কভার্ড ভ্যানে করে তাদের গোডাইনে স্থানান্তর করা হয়।
আটক জাহাজের কর্মচারীরা জানায়, গত ২ মাস ধরে এ ঘাটে ২০ টির মতো গম ভর্তি জাহাজ নোঙ্গর করা হয়েছে। তার মধ্যে ১৫ টি মাল খালাস করে চলে গেছে। বর্তমানে আফসার অয়েল মিলের ঘাটে নোঙ্গর করা পাঁচ জাহাজের এমভি টিটু ও এমভি মেহেদি খান- ১ এ দুটির গম খালাস করা হয়েছে। খালাসকৃত গমগুলো পচা ছিল বলে স্বীকার করলেন ফতুল্লা থানার ওসি আশরাফ উল ইসলাম।
গম আমদানিকারক আবুল খায়ের গ্র“পের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।
ম্যাজিস্ট্রেট জানান, আটক জাহাজগুলোতে কী পরিমাণ গম রয়েছে তার হিসেব এখনও জানা যায়নি। ২/১ টি জাহাজে গম বস্তায় থাকলেও বাকিগুলো রয়েছে খোলা অবস্থায়।
