২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষীপুরের তাহেরের হত্যা মামলায় জামিন

লক্ষীপুরের আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে একটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বুধবার বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মো: আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবু তাহেরের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

তার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন এডভোকেট মো: মনসুরুল হক চৌধুরী।

জামিন আবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালের ১৭ জানুয়ারি দশম শ্রেনীর ছাত্র আহমেদ জাহের খুন হয়। এ ঘটনায় স্থানীয় ইসলামী ছাত্রশিবির নেতা ফারুক ওইবছর ২১ আগস্ট লক্ষীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ২ এপ্রিল পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালের ২১ জানুয়ারি মামলাটি পুনুরুজ্জীবিত হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর এ মামলায় আবু তাহেরসহ ৬১ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ২৯ জানুয়ারি আবু তাহের অপর একটি মামলায় আত্মসমর্পন করেন। পরে জাহের হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।