২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড, ১০টি ঘর পুড়ে ছাই

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পে মঙ্গলবার সকালে আগুন লাগে। এতে ভিটিকান্দি নামের ওই প্রকল্পের দুটি ব্যারাকের ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 03:40 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের একটি কক্ষে সকাল সোয়া আটটার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই তা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়ে। এরপর প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ নফহবংি২৪.পড়স-- কে জানান, আগুনে একটি ব্যারাকের সবকিছুই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের ৭০ জন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।