২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ডাকাতের গুলিতে নিহত ১

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সুন্দরপুর গ্রামে বুধবার রাত ২ টায় ডাকাতদের গুলিতে কবির মুন্সী নামে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পুলিশ জানায়, দক্ষিণ সুন্দরপুর গ্রামের দুটি গ্রামে ১০/১২ জনের ডাকাতদল রাত ২টার সময় প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। এরপর যাওয়ার সময় গ্রামবাসীরা ডাকাত দলটিকে ঘিরে ফেলে। এসময় ডাকাতদের এলোপাতারি গুলিতে কবির মুন্সী ঘটনাস্থলে মারা যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান মুকুল জানান, “ঘটনার সঙ্গে জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।