রাজধানীর নিকুঞ্জে র্যাবের 'ক্রসফায়ারে' একজন নিহত
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় বুধবার রাতে র্যাবের ‘ক্রসফায়ারে’ এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন। পিতার নাম আব্দুল মান্নান। বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গুইমারা গ্রামে।
র্যাবের কয়েকজন সদস্য একটি মাইক্রোবাসে করে ইকবালের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে যান রাত সাড়ে নয়টার দিকে। সাংবাদিকরা এসময় তাদের নাম ও পদবি হিজ্ঞাসা করলে বিস্তারিত না জানিয়ে শুধু বলেন, তারা র্যাব-১ ব্যাটালিয়নের সদস্য।
ইকবালের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেন, দুটি সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল নিকুঞ্জ এলাকায় পৌঁছে ইকবালের মৃত দেহ উদ্ধার করেন।
টেলিফোনে যোগাযোগ করা হলে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে খিলক্ষেত থানার এস আই আব্দুল্লাহ আল সাঈদ নফহবংি২৪.পড়স- কে জানান, “র্যাবের কাছ থেকে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে একটি পিস্তল ও একটি মোবাইল ফোনসেট পড়ে থাকতে দেখি। র্যাব আমাকে জানায়, সন্ত্রাসীদের সাথে তাদের গোলাগুলির পর ইকবাল গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে এবং তার সহযোগীরা পালিয়ে যায়।”
