২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যানজট নিরসনে যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী

নগরীতে যানজট নিরসন ও যানবাহন চলাচল নির্বিঘœ করতে বুধবার সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

চট্টগ্রাম সেনানিবাসে বুধবার এক সমন্বয় সভায় ট্রাফিক সংশ্লিষ্ট সকল বিভাগ নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সহজ করতে বিদ্যমান বাধাসমূহ অপসারণ করতে শিগগিরই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।         

সেনা সূত্র জানায়, নগরীতে ট্রাফিক ব্যবস্থাকে কার্যকর করতে সব বিভাগ প্রয়োজনে যৌথভাবে কাজ করবে। সেনানিবাসে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় সেনা বাহিনী, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি কর্পোরেশন, বিআরটিএ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ট্রাফিক ব্যবস্থার অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি সবার আগে নগরীর ট্রাফিক লাইটসমূহ সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে দখল হয়ে যাওয়া ফুটপাত উদ্ধার, যততত্র গাড়ি পার্কিং ও লাইসেন্স বিহীন গাড়ি চলাচল বন্ধে ভ্রাম্যমান আদালতের জোরদার অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সকল বিভাগ তাদের মত পোষণ করেছে।

ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার সমাধান করতে সেনাবাহিনী সিএমপি, সিডিএ, সিটি কর্পোরেশন ও বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবে। প্রয়োজনে সেনা বাহিনী অভিযান চালাবে বলে সূত্র জানায়।