২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ পৌর চেয়ারম্যানের ভাই এবার আটক

সেনাবাহিনীর হাতে আটক হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের ছোট ভাই এবং হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জি কে মাওলাকে আটক করেছে সেনাবাহিনী।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সেনা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার একটি বাসা থেকে সেনা সদস্যরা জি কে মাওলাকে আটক করে।

আটক করার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি সোলাহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।