২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

চট্টগ্রাম, মানিকগঞ্জ ও বগুড়ায় বুধবার সড়ক দুর্ঘটনায় ছয় ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন আরও ১২জন। চট্টগ্রামে নিহত দুজন একই পরিবারের সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 04:53 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নফহবংি২৪.পড়স এর চট্টগ্রাম প্রতিনিধি জানান, নগরীর জিইসি মোড়ে নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে সকাল সাড়ে ১১ টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী শিল্পী বড়–য়া (৩৫) এবং তার ভাগ্নি রকি (১৮) ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নাসিরাবাদ বয়েজ স্কুলে ক্লাশ সেভেনে পড়–য়া ছেলে জয়কে নামিয়ে দিয়ে ভাগ্নিকে নিয়ে রিকশায় করে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারাা মারা যান। গুরুতর আহত হন রিকশা চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ঘাতক ট্রাকটিকে ট্রাফিক সিগন্যাল ২ নং গেটে আটক করে। এসময় বিক্ষুব্ধ পথচারীরা ট্রাকের চালক মোহাম্মদ খোকনকে ব্যাপক মারধর করে। খোকন নিজেকে চালকের সহকারী বলে পুলিশকে জানিয়েছে।

খুলশী থানার এসআই আনোয়ারুল ইসলাম দুজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, আহত রিকশা চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ থেকে সিংগাইর হয়ে ঢাকা যাওয়ার পথে বাস্টা এলাকায় যাত্রীবাহী একটি টেম্পোকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে টেম্পোটি খাদে পড়ে গেলে টেম্পোর হেলপার বাদশা (১৮) এবং যাত্রী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত এবং আট যাত্রী আহত হন।

আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বগুড়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-- নওগাঁ মহাসড়কে কাহালুর ভেমরায় নারহট্টগামী একটি ভ্যানকে একটি ট্যাংকলরি পিছন থেকে ধাক্কা দিলে তাপস (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় রমানাথকে (৩২) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

এ ছাড়া আহত হন মোমেন (৩০), মিন্টু (৩০) ও লিটন (২৭) নামের আরও তিন আরোহী। তাদের স্থানীয় কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।